৯ মে, ২০২৫

বদলগাছীতে ব্রীজের নিচে মিলল ৮০ প্যাকেট মাংস, উৎসুক মানুষের ভীড়

বদলগাছীতে ব্রীজের নিচে মিলল ৮০ প্যাকেট মাংস, উৎসুক মানুষের ভীড়

নওগাঁর বদলগাছীতে ব্রীজের নিচে পড়ে থাকা ৮০ প্যাকেট মাংস দেখতে উৎসুক জনতার ভীড়। রাতের আধারে কে বা কাহারা প্যাকেট করা মাংস গুলো ফেলে যায়। কিসের মাংস, কে ফেলে গেলো কৌতুহল বেড়েই চলছে দেখতে আসা মানুষের মাঝে।

ঘটনাটি ঘটেছে ৮ই মে বৃহস্পতিবার সকালে বদলগাছীর আধাইপুর ইউনিয়নের বিষ্ণুপর গ্রামের ব্রীজের নিচে।

স্থানীয় গ্রামবাসী বলেন, সকালে ধানের মাঠে যাবার সময়  অনেক গুলো মাংসের প্যাকেট দেখতে পায়। ব্রীজের নিচে প্যাকেট করা মাংস কে বা কাহারা ফেলে গেছে এমন খবর ছড়িয়ে পড়লে বিষ্ণপুর ব্রীজের নিকট মাংসের প্যাকেট দেখতে ভীড় জমে। উৎসুক জনতা বিভিন্ন স্থান থেকে দেখতে আসছে। কিসের মাংস  আর কেনো বা ফেলে গেলো।

খবরপেয়ে বদলগাছীর থানা পুলিশের এস আই আলিম  সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

এ ব্যাপারে জানতে বিষ্ণুপুর গ্রামের মুসা বলেন, সকালে ব্রীজের নিচে মাংস পড়ে আছে এমন খবর পান।  কিসের মাংস,কে বা কাহারা ফেলে গেছে কেউ বলতে পারে না। ঘটনা শুনে আমি ব্রীজের নিচে দেখতে আসি। দেখে মনে হয় গরু বা মহিষের মাংস। 

এ ব্যপারে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি(তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ৮০টি মাংসের প্যাকেট মাংস পাওয়া গিয়েছে। সেখান থেকে ২প্যাকেট মাংস উদ্ধার করে কোর্টের মাধ্যমে ঢাকা সিআইডিতে প্রেরণ করা হযেছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। গ্রামবাসীর সহোযোগিতায় বাকী মাংসগুলো মাটির নিচে পুতে ফেলা হয়েছে।