অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছে ন, ‘ভারত থেকে এভাবে পুশ—ইন করাটা সঠিক প্রক্রিয়া নয়। আমরা এরই মধ্যে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি।’
আজ বুধবার বিকেলে পররাষ্টও মন্ত্রণালয়ে সাংবাকিদের প্রশ্নের উত্তরে খলিলুর রহমান এ মন্তব্য করেন।
খাগড়াছড়ি ও কুড়িগ্রাম জেলা সীমান্তে ভারত থেকে নাগরিকদের পুশ—ইন করার বিষয়ে জানতে চাইলে খলিলুর বলেন, ‘আমরা প্রতিটি কেস আলাদা আলাদা করে নিরীক্ষন করছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমাদের নাগরিক যদি কেউ হয়ে থাকেন, আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে তাদের আমরা গ্রহণ করব। তবে এটা ফরমাল চ্যানেলে হতে হবে। এভাবে পুশ—ইন করাটা সঠিক প্রক্রিয়া নয়।’
ভারতের সাথে যোগাযোগের ব্যপারে তিনি বলেন, ‘আমরা এটা নিয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’