৮ মে, ২০২৫

সাঘাটায় ধান ও চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন

সাঘাটায় ধান ও চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া সরকারি খাদ্য গুদামে চলতি অর্থবছরের ধান ও চাল ক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গত ৭ মে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ্ তমাল

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোনারপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান, সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু, উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক প্রভাষক এনামুল হক সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বছর বোনারপাড়া খাদ্য গুদামের মাধ্যমে ১ হাজার ৪৯ মেট্রিক টন ধান প্রতি কেজি ৩৬ টাকা দরে এবং ৪ হাজার ৫০ মেট্রিক টন চাল প্রতি কেজি ৪৯ টাকা দরে ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।