১৬ এপ্রিল, ২০২৫

বাংলাদেশের সাথে দুই টেস্ট খেলতে ঢাকায় জিম্বাবুয়ে দল

বাংলাদেশের সাথে দুই টেস্ট খেলতে ঢাকায় জিম্বাবুয়ে দল

বাংলাদেশের সঙ্গে দুটি টেস্ট খেলতে ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা খারে সফরকারীরা। 

বেশ অভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। দলের নেতৃত্বে আছেন ক্রেইগ এরভিন। এছাড়া দলে রয়েছেন শন উইলিয়ামস, বেন কুরান, ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে ২৮ এপ্রিল চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে।