জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত নন-ক্যাডার সরকারি কলেজ শিক্ষকদের ৪১তম ইনডাকশান প্রশিক্ষণ কোর্স ২০২৫ এ অংশ গ্রহণ করে সর্বোচ্চ মেরিট পজিশন অর্জন করায় ডিজি এ্যাওয়ার্ড পেলেন মোঃ নাজমুল হক।
সে সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক। মঙ্গলবার বিকেলে রাজশাহী টিটি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মোঃ হুমায়ুন কবির নাজমুল হকের হাতে এই এ্যাওয়ার্ড তুলে দেন।
প্রশিক্ষণার্থীর কো-কারিকুলার অ্যাকটিভিটিস, নেতৃত্ব ও পরিচালনা, আচরণ এবং প্রশিক্ষণ কর্মসূচিতে সার্বিক মূল্যায়নে সর্বোচ্চ মেরিট পজিশন নির্ধারণ করা হয়ে থাকে।
এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. বিশ^জিৎ ব্যানার্জীসহ অপর অতিথিবৃন্দ। নাজমুল হক একজন কন্ঠশিল্পী, বিশিষ্ট লেখক ও কলামিষ্ট।