পবিত্র ঈদুল ফিতরের পর মঙ্গলবার রাজধানীর মিরপুুরের জাতীয় চিড়িয়াখানা ছিল দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর।
ঈদের ছুটিতে নগরের বিভিন্ন প্রাপ্ত ও আশপাশের এলাকা থেকে পরিবার পরিজন নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন অনেকে। দর্শনার্থীদের মধ্যে শিশুরা বেশি থাকলেও প্রাপ্তবয়স্কদের সংখ্যাও কম ছিল না।
মা বাবা বা পরিবারের বড়দের সঙ্গে নিয়ে ঘুরতে এসে শিশুরা যেমন উচ্ছ্বাসিত। তেমনি শিশুদের নিয়ে ভালো সময় কাটিয়ে আনন্দিত অভিভাবকেরাও।