ঈদের আনন্দ ভাগাভাগি করতে সবাই চান পরিবারের কাছাকাছি থাকতে। অবশ্য কখনো কাজের প্রয়োজনে আবার কখনো অন্য কোনো কারণে সব সময় এই সুযোগ পাওয়া যায়না।
সুযোগ না পাওয়া অভাগাদের মধ্যে আছেন বাংলাদেশের ক্রিকেটাররাও।
আন্তর্জাতিক খেলার ব্যস্ততায় কখনো বাংলাদেশের ক্রিকেটারদের ঈদ কাটাতে হয় বিদেশে। এবার অবশ্য এই জায়গায় কিছুটা স্বস্তি আছে। বাংলাদেশের ক্রিকেটাররা রমজান মাসজুড়ে ছিল প্রিমিয়ার লীগের ব্যস্ততা। এখন পবিত্র ঈুল ফিতরের জন্য ১০ দিনের ছুটিতে আছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
এই ছুটিতে গ্রামে ফিরে গেছেন ক্রিকেটাররা। গ্রামে গিয়ে বাংলাদেশ দলের পেসার শরিফুল ইসলাম বাড়ির পুকুরে মাছ ধরছেন। আর তানজিদ গ্রামে গিয়ে খুঁজছেন শৈশবের স্মুতি।
অন্য ক্রিকেটাররাও গ্রামে গিয়ে যার যার মতো ঈদের আনন্দ ভাগাভাগি করছেন।