স্বাভাবিক সময়ের চেয়েছে এবারে পবিত্র ঈদুল ফিতরে ঢাকায় বেড়েছে গরুর মাংসের চাহিদা। খুচরা বিক্রেতারা সবচেয়েছে বেশি মাংস বিক্রি করেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে।
ঢাকা মহানগরে এবারিঈদের প্রথম পাঁচ দিনেই গরুর মাংসের বাজার রয়েছে ৩২০ কোটি টাকার মতো।
রাজধানীর মাংস ব্যবসায়ীরা বলছেন, ২৬ রমজান থেকে এবার ঈদুল পিতর উপলক্ষে মাংস বিক্রি বেড়েছে। মাংসের এই বাড়তি চাহিদা অব্যাহত থাকে সাধারণত চাঁদরাত পর্যন্ত।
দৈনিক ক্ষুদ্র মাংস প্রস্তুতকরণ ও বিক্রেতা সোসাইটির (দৈক্ষুমাপ্রিবিস) জানিয়েছে, এক হাজারের মতো মাংস বিক্রির দোকান রয়েছে ঢাকায়। এবার ঈদের আগে ২৬ থেকে ৩০ মার্চ এই পাঁচ দিনে গড়ে প্রতিটি দোকানে চারটি করে গরু বিক্রি হতে পারে।
প্রতিটি গরুর ওজন গড়ে ২০০ কেজি। প্রতি কেজি মাংস ৮০০ টাকা করে হলে এই পাঁচ দিনে ঢাকা মহানগরে ৩২০ কোটি টাকার মতো গরুর মাংস বিক্রির সম্ভাবনা রয়েছে।
তবে তারা ছাগলের মাংস বিক্রির হিসাব দিতে পারেননি।