কিছুদনি আগেই কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে সর্বোচ্চ শ্রেণি এ প্লাসে থাকা একমাত্র ক্রিকেটার তাসকিন আহম্মেদ।
চুক্তি অনুযায়ি বিসিবির কাছ থেকে মাসে সর্বোচ্চ ১০ লাখ টাকা করে বেতন পাচ্ছেন দেশের অন্যতম সেরা এই পেসার। এর বাইরেও বিসিবি প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য আলাদা করে ম্যাচ ফি দেয়।
যেটা পান চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররাও। যে যত ম্যাচ খেলবেন, তিনি সেই হিসেবে ম্যাচ ফি পান।
ম্যাচ ফি কত টাকা, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বিসিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে, এই বছর থেকে প্রতিটি টেস্ট ম্যাচের জন্য ৮ লাখ, ওয়ানডের জন্য ৪ লাখ ও টি-টোয়েন্টির জন্য ২ লাখ ৫০ হাজার করে টাকা পাবেন ক্রিকেটাররা।
স্বাভাবিকভাবেই কৌতূহল জাগতে পারে সব মিলিয়ে কেমন আয় করেন বাংলাদেশের ক্রিকেটাররা।