৩১ মে, ২০২৩

কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদে অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা

কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদে অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা

সিরাজগঞ্জের সদর  উপজেলার   ৯ নং  কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের তৃণমূল পর্যায়ে জন অংশ গ্রহন স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত করণ কল্পে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে । এতে গ্রামীণ যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও আর্থ-সামাজিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে 

 ৯ নং  কালিয়া হরিপুর  ইউনিয়ন পরিষদ হলরুমে  কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আলহাজ্ব মো:সবুর আলী সেখ এর সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন, ইউপি সচিব  সুমী ঘোষ । 

এ সময়ে  অত্র ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য/ সদস্যাগণ  বৃন্দ সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ,  বীর মুক্তিযোদ্ধা,  ইমাম, মোয়াজ্জিন, পুরোহিত, কৃষক, শ্রমিক , দিনমজুর, যুবক-যুবতী,  ছাত্র-ছাত্রীরা,  সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের একাংশ উপস্থিত ছিলেন। 

অত্র ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান  আলহাজ্ব মো:সবুর আলী সেখ  বলেন- ইউনিয়নের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড এবং বঞ্চিত মানুষের সকল সুযোগ সুবিধা, সকল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য, তিনি ইউনিয়ন বাসীর সহযোগিতা কামনা করেন।