২৮ মার্চ, ২০২৫

পিএসএলে খেলার ছাড়পত্র পেয়েছেন লিটন, নাহিদ, রিশাদ

পিএসএলে খেলার ছাড়পত্র পেয়েছেন লিটন, নাহিদ, রিশাদ

খুব কম সুযোগ পান বাংলাদেশি ক্রিকেটাররা বিদেশি ফ্র্যাঞ্চাইজ লিগে খেলার সুযোগ। তবে এবার পিএসএলে খেলার সুযোগ এসেছে বাংলাদেশের তিন ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস ও রশিাদ হোসেনের।

এই তিন ক্রিকেটারকেই পিএসএলে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস আজ বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ১১ এপ্রিল শুরু হবে পাকিস্তান সুপার লিগের এবারের আসর। পিএসএল চলার সময়ই বাংলাদেশ দুই টেস্টের সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে।

নাহিদ রানা ও লিটন দাস তো বাংলাদেশ টেস্ট দলের তুরুপের তাস। সে কারণেই দুজনের পিএসএলের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

ছাড়পত্র পাওয়ার সেই শঙ্কা আপাতত কেটে গেছে। রিশাদের বিষয়টি কিছৃটা ভিন্ন। তিনি এখনো টেস্ট দলে ডাক পাননি।