২৫ মার্চ, ২০২৫

লড়াইটা হামজার সাথে ছেত্রীর

লড়াইটা হামজার সাথে ছেত্রীর

আজ দুপুরের দুই দলের সংবাদ সম্মেলনে একে অন্যের প্রতি সম্মানের কোনো ঘাটতি চোখে পড়েনি। সুনীল ছেত্রীর আট মাস পর ফিরে আসাকে বাংলাদেশ যেমন সম্মান করেছে, তেমনি বাংলাদেশ দলের জার্সিতে প্রথমবারের মতো হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি সমীহের চোখে দেখেছে ভারতও।

বাংলাদেশ দলের লক্ষ্য একটাই তা হলো—জয়। হামজা আসায় এই ম্যাচ নিয়ে তৈরি হওয়া উন্মাদনা কাজে লাগাতে চান জামাল ভূঁইয়ারা।

গত কয়েকদিন শিলংয়ে অনুশীলন মাঠ নিয়ে নানা টানাপোড়েনকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না বাংলাদেশর কোচ-অধিনায়ক।

কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া দুজনই বলেছেন, জেতার জন্য বাংলাদেশ তৈরি। মাঝখানে যা সমস্যা হয়েছে সেগুলো ভুলে যেতে চান তারা।