ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার এসএসসি ৯২ ব্যাচ এর পক্ষ হতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.ফাহমিনা ইয়াসমিন লিপাকে সন্মাননা স্মারক দিয়েছে ঠাকুরগাঁও এসএসসি ৯২ ব্যাচ।
গত ২২ মার্চ সন্ধায় ৯২ এসএসসি ব্যাচ আয়োজিত রাণীশংকৈল ডিগ্রী কলেজ হলরুমে সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লবের সভাপতিত্বে ইফতার ও সন্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে ড.ফাহমিনা ইয়াসমিনের পক্ষে সন্মাননা স্মারকটি গ্রহণ করেন তার ছোট ভাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন বিএনপি নেতা খলিলুর রহমানসহ ৯২ ব্যাচের বন্ধুরা। ড.ফাহমিনা ইয়াসমিন লিপা রাণীশংকৈল উপজেলার বনগাঁও গ্রামের ঐতিহ্যবাহী পরিবার নুরুল ইসলামের মেয়ে। তিনি রাণীশংকৈল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯২ সালে এসএসসি পাশ করেন।
তিনি বাংলাদেশ পরমাণু গবেষণায় ধান গম চিনাবাদাম পাট নিয়ে গবেষনা করেন। এছাড়াও গম ও পিয়াজের ৯টি জাত উদ্ভাবন করেছেন। যা লবণাক্ত পতিত জমিতে চাষাবাদ করে কৃষক লাভবান হচ্ছে। এছাড়াও দক্ষিণ কোরিয়া,ইন্ডিয়া মালোশিয়া থাইল্যান্ড ফিলিপাইন অস্টিয়ায় তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।