১৩ মার্চ, ২০২৫

উল্লাপাড়ায় র‌্যাবের হাতে চার গরু চোর গ্রেপ্তার চোরাই দুই গরু উদ্ধার

উল্লাপাড়ায় র‌্যাবের হাতে চার গরু চোর গ্রেপ্তার চোরাই দুই গরু উদ্ধার

র‌্যাব-১২ এর সদস্যরা পৃথক তিনটি অভিযান চালিয়ে বুধবার রাতে উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া, আলিয়ারপুর ও প্রতাব উত্তরপাড়া থেকে দুটি চোরাই গরুসহ চার চোরকে গ্রেপ্তার করেছে।

এরা হলো, পাবনার সুজানগর উপজেলার শাহিন খন্দকার (৪৪) উল্লাপাড়া উপজেলার আলিয়ারপুরের বাসিন্দা আব্দুল খালেক (৪৫), প্রতাব উত্তরপাড়ার সুজন আলী (৪২) ও একই গ্রামের জরিপ মন্ডল (৩৪)। এ সময় প্রতাব উত্তরপাড়া থেকে দুটি চোরাই গুরু উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ ক্যাম্পের অপস্ অফিসার সিনিয়র সহকারি পুলিশ সুপার উসমান গণি জানান, গত ২৫ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গয়নাকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে চোরেরা দুটি গরু চুরি করে নিয়ে যায়।

পরের দিন জাহাঙ্গীর আলম এ ব্যাপারে বেলকুচি থানায় একটি অভিযোগ দেন। বিষয়টি র‌্যাব-১২ ক্যাম্পেও জানানো হয়। এরপর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব সদস্যরা চোরাই গরু ও এই ঘটনার সঙ্গে জড়িত চার চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এদেরকে বৃহস্পতিবার বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।