কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে ইটভাটা প্রস্তুত মালিক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখা।
মঙ্গলবার দুপুরে জেলা ইটভাটা প্রস্তুত মালিক সমিতির আয়োজনে জর্জ কোর্ট চত্বের এই মানববন্ধন করা হয়।
এসময় বক্তব্য দেন,ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির আহ্বায়ক মুরাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহ জামান লাবলু, জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আহম্মদ হোসেন বিপ্লব সহ সমিতির অন্যান্যরা।
এসময় জিগজাগ ইটভাটা বন্ধের প্রতিবাদ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৯ এ বর্ণিত জিগজাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তির জটিলতা নিরসনের পাশপাশি ৭দফা দাবি জানানো হয়।
বক্তব্য শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়।