১১ মার্চ, ২০২৫

গুলিবিদ্ধ মদনটাক পাখিটিকে উদ্ধারের পর জবাই, মাংস ভাগাভাগির অভিযোগ

গুলিবিদ্ধ মদনটাক পাখিটিকে উদ্ধারের পর জবাই, মাংস ভাগাভাগির অভিযোগ

গুলিবিদ্ধ একটি মদনটাক পাখিকে আহত অবস্থায় উদ্ধার করেছিলেন গ্রামবাসী। এই পাখিটিকে আবার প্রকাশ্য জবাই করে মাংস ভাগাভাগি করে নেয়ারও অভিযোগ উঠেছে কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে।

আজ সোমবার সকালে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকায় পাখিটিকে আহত অবস্থায় উদ্ধার করেছিল গ্রামের মানুষজন।

স্থানীয় পরিবেশ কর্মী বলেন, অসুস্থ পাখিটি নিরাপদ আশ্রয় খুজছিল। অথচ সেই পাখিটিকে উদ্ধার করে জবাই করা হলো। মাংস ভাগাভাগি করে নেয়া হলো জনপ্রতিনিধির নেতৃত্বে। 

তিনি বলেন, পাশেই বিষ খালি নদী। এই নদী ভেসেই রয়েছে ঝাউবন সেখানেই পাখিরা নিরাপদ আওয়াজ করে। তবে আহত এই মদন টাক পাখিটিকে দেখে বোঝা যায় যে, এখনো পেশাদার পাখি শিকারীরা নির্বিঘ্নে পাখি শিকার করে চলেছে।