৯ মার্চ, ২০২৫

ধুনটে ফ্রিজের তারে স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ধুনটে ফ্রিজের তারে স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় নতুন ফ্রিজ পরিস্কারের সময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে শিমু খাতুন (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত শিমু খাতুন উপজেলার বেড়েরবাড়ি গ্রামে মোজাম্মেল হক প্রামানিকের স্ত্রী। শনিবার রাত ৮টায় গৃহবধুর স্বামীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, মোজ্জাম্মেল-শিমু দম্পত্তি শনিবার সকালে মার্কেট থেকে একটি নতুন ফ্রিজ কিনে বাড়িতে নিয়ে আসেন। সন্ধ্যায় ওই ফ্রিজ ব্যবহারের উপযোগী করে প্রস্তুত করতে থাকেন শিমু খাতুন। এ সময় অসাবধানতাবসত ফ্রিজের বৈদ্যুতিক তারে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শিমুর মৃত্যু হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে শিমু খাতুনের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।