৭ মার্চ, ২০২৫

নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের মিছিল ছত্রভঙ্গ, পল্টনে পুলিশের কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড

নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের মিছিল ছত্রভঙ্গ, পল্টনে পুলিশের কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড

নিষিদ্ধঘোষিত হিজবুত তাহরীরের মিছিল ছত্রভঙ্গ করে দিযেছে পুলিশ। লাঠিপেটা পর ঢাকার পল্টন মোড়ে হিজবুত তাহরীরের মিছিল লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে। একটু পর সাউন্ড গ্রেনেডও ছোড়ে পুলিশ।

পুলিশের একশনে অলিগলিতে ঢুকে পড়ে মিছিলে অংশগ্রহনকারীরা। আটক করা হয় বেশ কয়েকজনকে।

আজ শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পরপরই হিযবুত তাহরীরের ব্যানার নিয়ে একটি মিছিল বের হয়। পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়েরর দিকে যায়।

এসময় পুলিশ কাঁদানে গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। একপর্যায়ে লাঠিচার্জও করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। কিছুক্ষণ পর মিছিলে অংশগ্রহনকারীরা আবার সংগঠিত হয়ে পল্টন মোড়েরর দিকে আসতে থাকে।

এ সময় পুলিশ আবারও সাউন্ড গ্রেনেড চোড়ে। তখন মিছিলটি আবার ছত্রভঙ্গ হয়ে যায়।