৫ মার্চ, ২০২৫

নিজের তৈরি উড়োজাহাজে আকাশে উড়লেন জুলহাস

নিজের তৈরি উড়োজাহাজে আকাশে উড়লেন জুলহাস

উড়োজাহাজ বানানোর প্রক্রিয়াটি বেশ কঠিন ছিল। তবে অসম্ভব নয়। কঠিন সেই বিষয়টিকে বাস্তবে রূপ দিয়েছেন তরুণ জুলহাস (২৮)। নিজের তৈরি সেই উড়োজাহাজটিতে আকাশের করেছেন তিনি। 

জুলহাস মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার বাসিন্দা। গতকাল সোমবার যমুনার চরে ৫০ ফিট উপরে উড়েছে জুলহাসের উড়োজাহাজ।

জুলহাস বলেন, এই উড়োজাহাজটি তিনি প্রশিক্ষণের জন্য তৈরি করেছেন। বাণিজ্যিকরণের জন্য নয়। তবে সরকারি পৃষ্ঠপোষকতা থাকলে বাণিজীকরণও করা সম্ভব।

তিনি বলেন, পুরনোস্টিক তৈরি করতে তার দুই বছর গবেষণা করতে হয়েছে। আর নির্মাণ করতে সময় লেগেছে এক বছরের মত। লোহা ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি উড়োজাহাজ বডি। খরচ হয়েছে অন্তত ৮ লাখ টাকা।