৫ মার্চ, ২০২৫

ব্রহ্মপুত্র নদের ডানতীর ঘেঁষে চর কাটছেন প্রভাবশালীরা

ব্রহ্মপুত্র নদের ডানতীর ঘেঁষে চর কাটছেন প্রভাবশালীরা

কুড়িগ্রামের চিলমারীতে রাজার ভিটা এলাকায় ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্প ঘেঁষে চর কাটার উৎসব চলছে। ফলে হুমকির মুখে পড়েছে ডানতীর রক্ষা প্রকল্প, রাস্তা ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদসহ ফসলি জমি।

উপজেলার থনাহাট ইউয়িনের রাজার ভিটা, পুটিমারী, রমনা ইউনিয়নের জোড়গাছ এলকার ব্রহ্মপুত্র নদের চর কেটে বিক্রি করছে।

ড্রাম ট্রাক ও ট্রাক্টর দিয়ে অনবরত বালু আনা নেওয়ার পথে রাস্তা ঘাটের ক্ষতি হওয়াসহ প্রায়ই দূর্ঘটনা ঘটছে। থানাহাট ইউনিয়নের রাজার ভিটা ও মাঝ স্থল থকে ডানতীর রক্ষা প্রকল্প ঘেষে দীর্ঘদিন থেকে আসাদুজ্জান, স্বপ্নীল, আক্কু ও সোহেল  চর কেটে বালু উত্তোলন করে ড্রামট্রাক্ট ও ট্রাক্টর দিয়ে দেদারছে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন। রাজার ভিটা এলাকার ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল হামিদ জানান, উপজেলা নির্বাহী অফিসার বরাবর এব্যাপারে অভিযোগ করেও এলকার জনগণ কোন প্রতিকার পায়নি।

ওই এলাকার নদী তীরবর্তী স্থায়ী বাসিন্দা লিটন মিয়া জানান, চর কেটে বালু উত্তোলন করায় ফসলি জমি, ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্প, রাস্তা ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান হুমকির মূখে রয়েছে। লিটন মিয়ার আরও জানান, স্থানীয়রা চর কাটতে বাধা দেওয়ায় ভূমি দস্যু আক্কু গ্রুপের সঙ্গে স্থানীয়দের মারামারির ঘটনা ঘটেছে। ইতোপূর্বে কাঁচকোল এলাকায় ডানতীর রক্ষা প্রকল্পের ২০০ মিটার পিচিং ধসে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এব্যাপারে বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।