টানা ২০০ ওয়াক্ত নামাজ আদায় করায় বাইসাইকেল উপহার পেয়েছে ২১ শিশু। নোয়াখালীর সুবর্ণচররের পূর্ব চরবাটা ইউনিয়নের হাজী আব্দুর রশিদ জামে মসজিদে ওই শিশুরা নামাজ আদায় করেছে।
শনিবার ২১ শিশুকে বাইসাইকেল দেওয়ার পাশাপাশি আরো ২৯ জনকে বিভিন্ন উপহার দেওয়া হয়।
ঢাকার এক ব্যবসায়ীর আর্থিক সহায়তায় শিশুদের হাতে এসব উপহার তুলে ধরা হয়।