২৬ ফেব্রুয়ারি, ২০২৫

শিক্ষকদের বদলি শুরু

শিক্ষকদের বদলি শুরু

শিক্ষকদের জন্য বড় সুখবর দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। শিক্ষকদের নিজ নিজ উপজেলায় বদলির জন্য অনলােইনে আবেদন আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে। চলবে আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত।

বদলির এই প্রক্রিয়ার বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি নির্দেশনা জারি করেছে।

ওই নির্দেশনায় বলা হয়েছে, শূণ্য পদ না থাকায় যেসব শিক্ষক নিজ উপজেলার বাইরের উপজেলায় পদায়ন পেয়েছেন, সেসব শিক্ষককে অগ্রাধিকার ভিত্তিতে আন্ত উপজেলা বদলির ক্ষেত্রে ২০২৩ সালের সমন্বিত অনলাইন বদলি নির্দেশনার আলোকে বদলি কার্যক্রম চলবে।

২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষকদের অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের আবেদন যাচাই করবেন।

আগামী ১ মার্চ সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যাচাই সম্পূর্ণ করবেন।

বদলি আবেদনের শর্তে বলা হয়েছে, শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন।

তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু একটি বা দুটি পছন্দ করতে পারবেন।