নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ ট্যাপেন্টাডল সেবনের অভিযোগে ৩জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেল ও জরিমানা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
রবিবার ২৩শে ফেব্রুয়ারি দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি এই দণ্ডদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ওমর ফারুক স্বাধীন(৩২) সদর ইউনিয়নের পিন্ডিরা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে,
মিয়াদ আলী(৩৪)সদর ইউনিয়নের চাকরাইল গ্রামের আবুল হাশেমের ছেলে এবং রিপন হোসেন(৩৫) জয়পুরহাটের নাড়ুয়ান গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
থানা পুলিশ জানায়, রবিবার ২৩শে ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গোলাম রব্বানীর ফার্নিচার দোকানের মধ্যে ট্যাপেন্টাডল সেবন করার সময় বদলগাছী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে হাতেনাতে ওমর ফারুক স্বাধীন(৩২),মিয়াদ আলী এবং রিপন হোসেন(৩৫)কে আটক করে।
পরে ঘটনার বিষয়ে বদলগাছি উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি ঘটনাস্থলে এসে দুইজন মাদকসেবীকে ৫০০ টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কাড়াদন্ড এবং অপর একজনকে এক মাসের বিনাশ্রম কাড়াদন্ড দেন।
এসময় বদলগাছী থানা অফিসার ইনচার্জ শাহজাহান আলী এবং সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
এ ব্যপারে বদলগাছী অফিসার ইনচার্জ শাহজাহান আলী বলেন, উক্ত স্থানে নিয়মিত মাদকসেবন চলতো এমন তথ্য থানা পুলিশের কাছে ছিলো। আটকের পর উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট ভাম্যমাণ আদালত পরিচালনা করেন পরে আসামীদের দুপুরে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।