২৩ ফেব্রুয়ারি, ২০২৫

পাঁচদিন পর আবারো উৎপাদনে ফিরেছে বড়পুকুড়িয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

পাঁচদিন পর আবারো উৎপাদনে ফিরেছে বড়পুকুড়িয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

গত পাঁচদিন ধরে বন্ধ থাকার পর আবারো চালু হয়েছে দিনাজপুরের ফুলবাড়ী বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের বয়লারের পাপ লিকেজ হওয়ায় ৫ দিন বন্ধ ছিল এই বিদ্যুৎকেন্দ্রটি।

সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন বন্ধ থাকায় তীব্র বিদ্যুৎ সংকটে পড়েছে দিনাজপুর ও রংপুর অঞ্চলের ৮ জেলার শিল্প কারখানাসহ সেচ কার্যক্রমও।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে ১ নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে। তবে ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিট থেকে উৎপাদন হবে প্রতিদিন গড়ে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ।

বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানিয়েছে, এই বিদ্যুৎ কেন্দ্রটি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। এখানে তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন  সক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১ নম্বর ইউনিট মিলে মোট ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। 

এছাড়া তিন নম্বর ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এর মধ্যে বর্তমানে ২ ও ৩ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ আছে।