২২ ফেব্রুয়ারি, ২০২৫

বগুড়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ প্রাণহানি

বগুড়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ প্রাণহানি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গরুবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘের্ষে পাঁচজন নিহত হয়েছেন। গতকাল শুত্ক্রবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া ,বেলি কামট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ওস্থানীয় সূত্র জানিয়েছে, নওগাঁ থেকে ছেড়ে আসা গরু বোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যা্ডে এলাকা অতিক্রমের সময় একটি অটোরিকশার সঙ্গে মুথোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই চারজনের মুত্যু হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মুত্যু হয়।