২২ ফেব্রুয়ারি, ২০২৫

কমবে দিনের তাপমাত্রা, দেশজুড়ে হতে পারে বজ্রসহ বৃষ্টি

কমবে দিনের তাপমাত্রা, দেশজুড়ে হতে পারে বজ্রসহ বৃষ্টি

দিনের তাপমাত্রা কমার সাথে সাথে দেশের আট বিভাগেই হতে পারে বজ্রসহ বৃষ্টি। আজ শুক্রবার থেকে সন্ধ্যা থেকে পরবর্তী ৪৮ ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদ্তর।

ওই পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এই অবস্থায় দেশের ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাছাড়া সরাদেশের রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।

এদিকে আগামীকাল শনিবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তবাবে শিলাবৃষ্টিও হতে পারে।

এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে এবং দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।