১৫ ফেব্রুয়ারি, ২০২৫

নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন যুবলীগ নেতা, পিটুনি দিয়ে পুলিশে দিলেন ছাত্র-জনতা

নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন যুবলীগ নেতা, পিটুনি দিয়ে পুলিশে দিলেন ছাত্র-জনতা

জুমার নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে যুবলীগের নেতা আব্দুর রাজ্জাক ওরফে ডাবলুকে মারধর করে পুলিশের তুলে দিয়েছেন ছাত্র-জনতা। আজ শুক্রবার  দুপুরে নাটোরর শহরের গাড়িখানা মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

আব্দুর রাজ্জাক নাটোর পৌর যুবলীগের সভাপতি। তিনি শহরের গাড়িখানা মহল্লার বাসিন্দা। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর হামলার মামলা রয়েছে।

নাটোর সদর থানা জানিয়েছে, আজ শুক্রবার দুপুর দুইটার দিকে যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক গাড়িখানা জামে মসজিদে জুমার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় কতিপয় তরুণ তাকে আটক করে বেধড়ক মারধর করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুর রাজ্জাককে থানায় নিয়ে যায়। বিকেলে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুর রহমান মুক্ত প্রভাতকে জানান, খবর পেয়ে পুলিশ গাড়িখানা মসজিদের সামনে থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে তাকে ছাত্রদের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠোনো হয়।