১৪ ফেব্রুয়ারি, ২০২৫

উল্লাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্রদের কফিন মিছিল

উল্লাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্রদের কফিন মিছিল

গাজীপুরে কাসেম হত্যার প্রতিবাদ, আঃ লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা পৌরশহরে কফিন মিছিল বের করে।

মিছিলটি মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এখানে সমন্বয়ক মাসুম আনামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমন্বয়ক রিফাত বিন জামান, সামিউল ইসলাম, রহিত তালুকদার, শিশির হোসেন প্রমুখ। এর আগে মার্র্চেন্টস স্কুল মাঠে শহীদ কাসেমের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।

শহীদ মিনারের সমাবেশে বক্তাগণ স্বৈরাচার শেখ হাসিনাসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপযুক্ত বিচার দাবি করেন।

সেই সাথে শহীদ কাসেম হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষনারও দাবি করেন।