দেশজুড়ে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। এই অপারেশনে চুনোপুঁটি থেকে শুরু করে রাঘব বোয়াাল সবাই ধরা পড়বে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফচেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী জেকলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা এসময় বলেন, ভারতের উস্কানি মূলক আচরণে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে করে মোক্ষম জবাব দিয়েছেন।
তিনি আরো বলেন, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা হলে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। কোনো নিরাপদ ব্যক্তি যেন মিথ্য মামলায় হয়রানির শিকার না হয়, সে বিষয় নিয়ে কাজ করছে আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী। ‘অপারেশন ডেভিল হান্টে’ ছোট ছোট শয়তান থেকে শুরু করে বড় বড় শয়তানও ধরা পড়বে। কেউ ছাড় পাবেন না।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে। কারণ ছোলা, খেজুরের সরবরাহ ভালো আছে। দেশে সারেরও কোনো সংকট নেই। কিছু ডিলার শয়তানি করে কৃত্রিম সংকট তৈরি করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।