নোয়াখালীর হাতিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ মানিক (২৫) নামের এক লাইম্যান (শ্রমিক) দগ্ধ হয়েছে। রবিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জাহাজমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ মোঃ মানিক চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার লিচু বাগান এলাকার জয়নাল আবেদিনের পুত্র।
খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের লোকজন লাইনম্যান শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোঃ শামছুউদ্দিন জানান তার শরীরের প্রায় ৪০% শতাংশ পুড়ে গেছে, প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।
হাতিয়া বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী ও উপবিভাগীয় প্রকৌশলী মো. মশিউর রহমান জানান অসতর্কার কারনে লাইনম্যান (শ্রমিক) দগ্ধ হয়েছেন। আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। রাত হওয়ায় হাতিয়া থেকে ট্রলার যোগে তাকে প্রথমে নোয়াখালী নেওয়া হচ্ছে। তারপর সেখান থেকে এম্বুলেন্সে ঢাকায় চেকিৎসার নেওয়া হবে।