২৬ জানুয়ারি, ২০২৫

দিনক্ষণ নির্ধারণ কমিশনের হাতে নয়

দিনক্ষণ নির্ধারণ কমিশনের হাতে নয়

নির্বাচন কমিশনের হাতে নয় জাতীয় নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ। তবে প্রধান উপদেষ্টা যেমন বলেছেন চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের প্রথামার্ধের যে কোনো সময় জাতীয় নির্বাচনের দিনক্ষণ। মূলত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এই সময় নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের হল রুমে নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ভোট যখনই হোক না কেন, আমাদের একটা ভোটার তালিকা প্রয়োজন হবে। ভোটার তালিকা নিয়ে কিছু অভিযোগ রয়েছে, সেসব অভিযোগ নিরসন করতে হবে। আমাদের কমিশন সভার সিদ্ধান্ত মতেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা প্রণয়ন করা হবে। নির্দিষ্ট সময়ে খসড়া হয়ে ২ মার্চে গিয়ে চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাবে। ভোটার তালিকা নিয়ে অভিযোগ কাটিয়ে ওঠার জন্যই বাড়ি বাড়ি হিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। তাছাড়া ভূয়া ভোটার তালিকা, মৃত ভোটারদের উপস্থিতি, বিদেশি নাগারিকদের উপস্থিতি, দ্বৈত ভোটারদের উপস্থিতিসহ বিভিন্ন সমস্য কাটিয়ে উঠার জন্যই ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে।

নির্বাচন কমিশনার অরো বলেন, ‘আগামীতে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও প্রশ্নহীন একটা নির্বাচন করাই আমাদের প্রত্যাশা। এই ধরণের নির্বাচনের প্রথম শর্তই হচ্ছে স্বচ্ছ ও সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন করা।