২৫ জানুয়ারি, ২০২৫

ইসলামপুরে বিএনপির শীতবস্ত্র বিতরণ

ইসলামপুরে বিএনপির শীতবস্ত্র বিতরণ

জামালপুরের ইসলামপুরে শীতার্তদের মাঝে শীত বস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে  বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এস.এম.এ আর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি  এএসএম আব্দুল হালিম।

বিএনপি নেতা আব্দুল আজিজ প্রধানের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি  নবী নেওয়াজ খান লোহানী বিপুল ও  পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদন সরকার।

সাখাওয়াত হোসেন  সুজনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠিক সম্পাদক  হেলাল উদ্দীন সাদ্দাম, সাবেক দপ্তর সম্পাদক হাতেম আলী সাদা, বাবুল সরদার,  মনিরুল করিম, মনির খান লোহানী, সোহাগ খান লোহানী ও ছাত্রনেতা শিশির প্রধান প্রমুখ। পরে দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।