এখন থেকে স্বতন্ত্র কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতের বিচারক নিয়োগ দেওয়া হবে। এমন বিধান রেখে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ জারি করা হয়েছে।
এছাড়া সুপ্রিম কোর্টের পুথক বিচার বিভাগীয় সচিবালয় এবং স্থায়ী অ্যাটর্নি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এসব সিদ্ধান্ত ও উদ্যোগের কথা জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
সুুুপ্রিম কোর্টের বিচবে নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ এর গেজেট জারির কথা জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এই গেজেটে উচ্চ আদালতের বিচারক নিয়োগে একটি কাউন্সিলের বিধান করা হেয়ছে। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের দুজন বিচারক (একজন অবসরপ্রাপ্ত ও এক কর্মরত). হাইকোর্টের দুজন বিচারক এবং অ্যাটর্নি জেনালে নিয়ে ছয় সদস্যের এই কাউন্সিল গঠন করা হবে।