অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সংস্কার কমিশনগুলোর সুপারিশের পর রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের ফেব্রুয়ারি মাসে আলোচনা করা হবে।
আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একােডেমিতে সংবাদ ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন।