১৫ জানুয়ারি, ২০২৫

ভ্যাটের কারণে আবারো বাড়লো এলপিজি গ্যাসের দাম

ভ্যাটের কারণে আবারো বাড়লো এলপিজি গ্যাসের দাম

আবারো বাড়ানো হয়েছে দেশের তরলীকৃত পেট্টোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ভোক্তা পর্যায়ে এই দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

১২ কেজির এলপিজির দাম ৪ টাকা বাড়ানো হয়েছে। 

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও আদেশ অনুযায়ী এলপিজির ওপর আরোপিত মূল্য সংযোজন করের (মুসক) হার পরিবর্তনের ফলে চলতি জানুয়ারি মাসের জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করেছে বিআেইআরসি। 

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যের ঘোষণা দেওয়া দেয় সংস্থাটি। নতুন এই মূল্য আজ মঙ্গলবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রাহক পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৯ টাকা। মাসের শুরুতে এর দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৪৫৫ টাকা।

মুক্তপ্রভাত/এআরএ