১৪ জানুয়ারি, ২০২৫

তারুন্যের উৎসব উপলক্ষে কুইজ ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

তারুন্যের উৎসব উপলক্ষে কুইজ ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে তারুন্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে স্কুল পর্যায়ে “জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ন” ও কলেজ পর্যায়ে “ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ন” শীর্ষক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমীর মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে কুইজ, বিতর্ক প্রতিযোগীতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল বারি সরকার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আমিনুল ইসলাম, রাজারভিটা সিনিয়র ফাযিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মিনহাজুল ইসলাম, চিলমারী সিনিয়র মাদ্রাসা অধ্যক্ষ নাজমুল হক প্রমূখ।


অপরদিকে উপজেলা পরিষদ চত্ত¡রে ২দিন ব্যাপী ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। মেলায় উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মুক্ত/আরেফিন