১৪ জানুয়ারি, ২০২৫

ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল

ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল

ঘোড়দৌড় প্রতিযোগিতায়  মানুষের ঢল প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার লক্ষ্য নিয়ে ছুটে চলেছে ঘোড়া। রবিবার নাসিরনগর  উপজেলার দাঁতমন্ডল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১২ জানুয়ারি ৩ টার সময় নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নে দাঁতমন্ডল গ্রামে   যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতে ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা ফিরিয়ে আনতে উপজেলায় এ আয়োজন করে। 

গতকাল আয়োজিত এ প্রতিযোগিতায়  উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২১টি ঘোড়া অংশ নেয়।খেলায়  দুই গ্রুপে খেরাটি অনুষ্ঠিত হয়।

গ্রামীণ এ ঐতিহ্যের প্রতিযোগিতায় ঘোড়দৌড় দেখতে গতকাল ৩ ঘটিকায়  দাঁতমন্ডল রাস্তার পূর্ব পাশের জমিতে আশপাশের এলাকাগুলো থেকে নারী-পুরুষ শিশু আসতে থাকে। একসময় মানুষের মিলনমেলায় পরিণত হয় মাঠ।

বিকেলে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করার সময়  প্রধান অতিথি উপজেল বি এন পি সভাপতি এম এহান্নান বলেন , ঘোড় দৌড় গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে মিশে আছে।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ঘোড়দৌড় গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা।

এ খেলা বিলুপ্তপ্রায়, এ খেলা ধরে রাখার পাশাপাশি যুবসমাজকে মাদকমুক্ত করতেই এ আয়োজন। প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজন  করেন গ্রামের সর্বসাধারণ।

প্রতি বছর ঘোড় দৌড়ের ব্যবস্হা করলে,  আমার দল থেকে সার্বিক সহযোগিতা করব। আপনারা জানেন  আমি দলের জন্য জেল, নির্যাতন সহ্য করেছি। নাসিরনগরের উন্নয়নের জন্য কাজ করে যাব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

খেলায় প্রথম হয়েছেন দাঁতমন্ডলের পাগলা রাসেল মিয়া দ্বিতীয় , চুনারুঘাটের সোনার ময়না, দ্বিতীয় গ্রুপে প্রথম  হয়েছেন দাঁতমন্ডলের লাল আগুন,দ্বিতীয় ভৈরবের নীল কুঠির।