১৪ জানুয়ারি, ২০২৫

রেসিডেনসিয়াল স্কুল বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনে পৌর শহরে আনন্দ র‌্যালি

রেসিডেনসিয়াল স্কুল বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনে পৌর শহরে আনন্দ র‌্যালি

উল্লাপাড়া উপজেলা কিন্টার গার্টেন এসোসিয়েশন আয়োজিত ২০২৪ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

উপজেলার মধ্যে উল্লাপাড়া রেসিডেনসিয়াল স্কুল ৩৩টি বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করায় সোমবার সকালে পৌরশহরে শিক্ষার্থীরা এক আনন্দ র‌্যালি বের করে।

উল্লাপাড়া উপজেলা কিন্ডার গার্টের এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তুহিন আলম জানান, বৃত্তি পরীক্ষায় উপজেলার ৩৩টি স্কুলের ৫ম শ্রেণির ১২শ শিক্ষার্থী অংশ গ্রহন করে। তার মধ্যে ৩০৪ জন ট্যালেন্টপুলে ও ১৭৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এবছর রেসিডেনসিয়াল স্কুল থেকে ২০ জন ট্যালেন্টপুলে ও ৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে।
 

মুক্ত/আরেফিন