১০ জানুয়ারি, ২০২৫

জাল সনদধারী শিক্ষকদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার নির্দেশ

জাল সনদধারী শিক্ষকদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার নির্দেশ

জাল নিবন্ধনধারীদের শিক্ষকদের তালিকা প্রকাশের পর এবার জালিয়াতির আশ্রয় নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ফৌজদারি মামলার নির্দেশ দিয়েছে শিক্ষা অধিদপ্তর। একই সাথে এসব শিক্ষকের ভোগ করা বেতন ভাতার টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে বলা হয়েছে। টাকা ফেরতের প্রমাণকও পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন———

> জাল সনদধারী শিক্ষকদের বেতনের টাকা ফেরতের নির্দেশ

> শিক্ষকদের জন্য বড় সুখবর

> যেসব শর্তে বদলি হতে পারবেন শিক্ষকরা, সবশেষ নীতিমালায় যা আছে


আগামি ১৫ কার্যদিবসের মধ্যে জাল সনদধারীদের বিরুদ্ধে মামলা রুজু না করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের এমপিও স্থগিতসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার মাদরাসা শিক্সা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা মুক্ত প্রভাতকে বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, ‘জাল সনদধারী শিক্ষকদের প্রমাণ পাওয়া গেছে। এখন সেসব শিক্ষকদের ভেতনের অর্থ সরকারি কোষাগারে নেওয়ার একটা প্রক্রিয়া শুরু করা হয়েছে। এটিও সেই প্রক্রিয়ার অংশ।  যেসব শিক্ষকদের ইনডেক্স বাতিল করা হয়েছে সেসব শিক্ষকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চাওয়া হয়েছে। তাছাড়া জালসনদধারী কোনো শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে কী কারণে ব্যবস্থা নেওয়া হয়নি সেটাও জানতে চিঠি দেওয়া হয়েছে।

এসব কর্মকর্তা বলেন, সরকারি কোষাগারে অর্থ ফেরত আনতে এই আদেশ জারি করা হয়েছে।

সম্প্রতি মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক আদেশে বলা হয়েছে, এনটিআরসিএ’র জাল সনদের মাধ্যমে এমপিওভুক্ত হওয়ায় জালসনদধারীদের বিরুদ্ধে এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে শিক্ষকদের ইনডেক্স কর্তন করা হয়েছে।