উল্লাপাড়ায় গভীর রাতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। বুধবার রাত ১১ টার দিকে পৌরশহরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নিরাপত্তা প্রহরী ও ছিন্নমূল মানুষদের মাঝে এসব কম্বল তুলে দেন ওসি।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, এ শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। এছাড়াও পৌর শহরে যারা রাতে নিরাপত্তার দায়িত্বে থাকে তারা অনেক কষ্ট করে শীতে। এই মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবনযাপন করে থাকে।
এদের কথা চিন্তা করেই এসব কম্বল বিতরণ করা হয়েছে । তিনি আরো বলেন, দিনের বেলায় এ সকল লোকজন বিভিন্ন জায়গায় পেটের দায়ে কাজে ব্যস্ত থাকে বলে রাতের বেলায় খুঁজে খুঁজে তাদের হাতে কম্বল তুলে দিচ্ছি। এ কম্বল বিতরণ চলমান থাকবে বলে তিনি উল্লেখ্য করেন ওসি। তিনি সমাজের বৃত্তবানদেরকে এসব অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
মুক্ত/আরেফিন