৯ জানুয়ারি, ২০২৫

বিডিআর বিদ্রোহের বিচার কাজ আজ শুরু

বিডিআর বিদ্রোহের বিচার কাজ আজ শুরু

বিডিআর (বাংলাদেশ রাইফেলস) বিদ্রোহের মামলার বিচারকাজ আগামীকাল বৃহস্পতিবার(৯ জানুয়ারী) থেকে শুরু হবে। কেরাণীগঞ্জ কারাগারের ভেতরে অস্থায়ী আদালতে ওই বিচার কাজ চলবে।

বিডিআর (বাংলাদেশ রাইফেলস) বিদ্রোহের মামলার বিচারকাজ আগামীকাল বৃহস্পতিবার(৯ জানুয়ারী) থেকে শুরু হবে। কেরাণীগঞ্জ কারাগারের ভেতরে অস্থায়ী আদালতে ওই বিচার কাজ চলবে।

বুধবার (৮ জানুয়ারি) এ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে করা মামলার বিচারিককার্যক্রম পরিচালনার জন্য বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনটিকে অস্থায়ী আদালত বানিয়ে বিচার পরিচালিত হয়ে আসছে। তবে গত জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বা  আন্দোলনের সময় ওই ভবনটি ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে ছাত্রদের বাধার কারণে বিচারিক কার্যক্রম  পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

ফলে আসামিদের নিয়ে যাওয়া-আসা এবং নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব হচ্ছে। আসামিদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হচ্ছে বিধায় ওই কারাগারে নির্মিত অস্থায়ী আদালতে বিচারকার্য পরিচালনা করা গেলে আসামিদের আনা-নেওয়ার অসুবিধা দূর হবে এবং নিরাপত্তা নিশ্চিত হবে।