৯ জানুয়ারি, ২০২৫

একইসঙ্গে স্থানীয় ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

একইসঙ্গে স্থানীয় ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

একই সঙ্গে বাংলাদেশের জাতীয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস। 

আজ বুধবার (৮ জানুয়ারি) ইইউ ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে সরকার এই ভাবনার কথা তুলে ধরেন।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগামী জাতীয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একই সঙ্গে প্রস্তুতি নিচ্ছে।

 এই বৈঠকে অন্তর্বর্তী সরকারের সংস্কার মূলক কাজে সহায়তার আশ্বাস দেন ইইউ ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার।

বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথী ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকারে নিকোলা নিকোলা বিয়ার আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশের সংস্কার মূলক উদ্যোগকে সমর্থন করে ইইউ ইনভেস্টমেন্ট ব্যাংক।

বৈঠকে প্রধান উপদেষ্টা দুর্নীতি মোকাবিলা সুন্দরবন আশেপাশের অঞ্চল ও নদী ব্যবস্থাপনার জন্য ইইউ ইনভেস্টমেন্ট ব্যাংকের সহযোগিতা কামনা করেন।

নিকোলা বিয়ারের সৌজন্য সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা বিশেষ দূত লুৎফে সিদ্দিকীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।