ভয়ানক রূপ ধারণ করে দ্রুতই এগিয়ে আসছে দাবানল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলস শহরের বাসিন্দারা জীবন বাঁচাতে দিকবিদিক ঘুটছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। অনেকেই আবার তড়িঘড়ি করে নিরাপদ আশ্রয় যেতে নিজেদের ব্যবহারের গাড়িও পেছনে ফেলে হেঁটে ছুটছেন।
হলিউডের বিপর্যয়ের কাহিনীভিত্তিক কোন চলচ্চিত্রের দৃশ্য হিসেবে প্রত্যক্ষদর্শীরা এই অবস্থাকে বর্ণনা করছেন।
ঝড়ো বাতাসের কারণে মঙ্গলবার কয়েক ঘণ্টার মধ্যে জঙ্গলের এই আগুন ভয়াবহ হয়ে ওঠে।
ভয়াবহ সেই আগুন লস অ্যাঞ্জেলেসের অভিজাত এলাকা প্যাসিফিক পলিসিডসের দিকে ধেয়ে আসছে।
এই এলাকায় বাড়ি রয়েছে জেনিফার অ্যানিস্টোন, ব্র্ডলি কুপার, টম হ্যাঙ্কস, রিজ উইদারস্পুন, অ্যাডাম স্যান্ডলার, মাইকেল কিটনসহ হলিউডের অনেক তারকার।