৫ জানুয়ারি, ২০২৫

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোনাখালী গ্রামের ৬৫ বছরের বৃদ্ধ আব্দুর রশিদ গাজী সড়ক দূর্ঘটনায় শরীর থেকে মাথা দ্বিখন্ডিত হয়েছে। নিহত আব্দুর রশিদ গাজী সোনাখালী গ্রামের মৃত বেলায়েত গাজীর পুত্র।

স্থানীয় পথচারী ভ্যানচালক কালাম মোড়ল জানান, নিজের স্ত্রীকে সাথে নিয়ে যশোর থেকে মাহফিল শুনে বাড়ি ফিরছিলেন আব্দুর রশিদ গাজী। একপর্যায়ে শ্যামনগর উপজেলার পাতড়াখোলা নামক স্থানে ভ্যানের সাথে নিজের গায়ে থাকা চাদর জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। গায়ে থাকা চাদরটি এমনভাবে জড়িয়ে গিয়েছিল যে তার শরীর থেকে মাথা দ্বিখন্ডিত হয়ে পড়ে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনাটি খুবই মর্মান্তিক।

মুক্ত/আরেফিন