বগুড়া ধুনট উপজেলা এলাঙ্গী ইউনিয়নের ১হাজার ৫শত দুঃস্থ ও অসহায় শীতার্ত ব্যক্তির মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট্য ব্যবসায়ী আলহাজ্ব জিএম স¤্রাটের ব্যক্তিগত তহবিল হতে এ কম্বল বিতরণ করা হয়।
শুক্রবার দুপুর ২টা নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স¤্রাট এন্ড সুমন ট্রেডার্সের আয়োজনে কম্বর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল ও উপজেলা বিএনপির সহসভাপতি আনিছুর রহমান বাদশাহ ।
এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট্য ব্যবসায়ী আলহাজ্ব জিএম স¤্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদ মাহমুদ সুমন, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাদত হোসেন পিষ্টন, সমাজসেবক জিএম ফিরোজ ও ছাত্রদল নেতা সাইদুজ্জামান নোমান।
মুক্ত/আরেফিন