২৯ ডিসেম্বর, ২০২৪

গণহত্যাকারীদের শাস্তির রায়ে উদযাপন করা হবে আগামী বিজয় দিবস: আসিফ নজরুল

গণহত্যাকারীদের শাস্তির রায়ে উদযাপন করা হবে আগামী বিজয় দিবস: আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, গণহত্যাকারীদের শাস্তির রায়ে উদযাপন করা হবে আগামী বছরের বিজয় দিবস। কারণ আগামী বিজয় দিবসের আগে জুলাই আগস্ট এর সংগঠিত গণহত্যার বিচার কাজ সম্পন্ন করা হবে। তখন গণহত্যাকারীদের শাস্তির রায় উদযাপন করা হবে। 

আজ শনিবার সকালে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে দুই দিনব্যাপী সংলাপের দ্বিতীয় দিনে গুম, খুন থেকে জুলাই গণহত্যা: বিচারের চ্যালেঞ্জ শীর্ষক প্রথম অধিবেশনে আইন উপদেষ্টা এসব কথা বলেন।

রাজধানী খামারবাড়ি কৃষিবিধান ইনস্টিটিউটে দুই দিনব্যাপী সংলাপের আয়োজন করেছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ নামের একটি সংগঠন। 

আইন উপদেষ্টা সংলাপে উল্লেখ করেন, বিচার, সংস্কার ও নির্বাচন এই তিনটি বিষয় অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। আওয়ামী লীগ সরকারের আমলে কমপক্ষে চারটি বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটে। সেগুলো হলো— জুলাই, আগস্ট হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড এবং ধারাবাহিক গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এই চার হত্যাকাণ্ডের বিচার কাজ গুরুত্ব দিয়ে বিচার করা হচ্ছে।

তিনি বলেন,, এসব কাজ করতে গিয়ে অন্তর্বর্তী সরকার বেশ কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে। তার একটি হল তথ্যের ফারাক।