২৭ ডিসেম্বর, ২০২৪

কাল‌কি‌নি‌তে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ তিন জনের মৃত্যু

কাল‌কি‌নি‌তে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ তিন জনের মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদপক্ষের সংঘর্ষে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আক্তার শিকদার তার ছেলে মারুফ সিকদার ও সিরাজুল মৃধা নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও ইউপি সদস্য আক্তার শিকদারের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে আজ উভয় পক্ষের সংঘর্ষ ঘটে।

এ সময় আক্তার শিকদার ও তার ছেলে মারুফ সিকদার ও সিরাজুল মৃধা না‌মে এক‌লোক-কে কু‌পি‌য়ে হত্যা করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সমর্থকরা। বেশকিছু কক‌টেল বি‌স্ফোরণ হয়েছে। উভয়পক্ষের সংঘর্ষে ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। প

রে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আহতদের উদ্ধার করে মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।