বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন। তিনি বেলেন, নির্বাচনে কারা নির্বাচিত হবে তা যদি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো নির্ধারণ করে দেয়, তাহলে এই আত্মত্যাগের কী দাম থাকবে।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের একটি সমিতির আয়োজিত আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, এই সরকারের ভেতর বিএনপিকে ভাঙার ক্ষীণ পচেষ্টা কাজ করছে কি না, তা নিয়ে জনগণের ভেতর সন্দেহ দেখা দিয়েছে।
সচিবালয়ে আগুনের ঘটনা নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সরকার গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পর সচিবালয়ে আগুন, জনগণের মধ্যে প্রম্ন দেখা দিয়েছে।’
তিনি বলেন, আয়ামী লীগের তৈরি আইনের সাথে সাইবার সুরক্ষা আইনের কোনো পার্থক্য নেই। সাবিার সুরক্ষা অধ্যাদেশে যে রুটটি দেখছি, তাতে ভালো কিছু নেই।’
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের সমালোচনা করে রিজভী বলেন, ভারত গণতান্ত্রিক দেশ হয়ে কিভাবে শেখ হাসিনাকে আশ্রয়। ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর শুধু ভারত ছাড়া সবাই দেশকে স্বীকৃতি দিয়েছে।