২৬ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ

সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ

সিরাজগঞ্জে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় সূতা উদ্ধার করেছে বেলকু‌চি থানা পুলিশ ভারতীয় সূতা উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে তথ্যটি নিশ্চিত করে বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন ব‌লেন, গতকাল বুধবার রাতে বেলকু‌চি উপ‌জেলার সুবর্নসাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১১০ পাউন্ডের ৭৫ কাটুন ভারতীয় বন্ডের সূতা জব্দ করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে গার্মেন্টের শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আনা বিভিন্ন ব্যান্ডের সুতা গার্মেন্টে ব্যবহার না করে গোপনে চোরা চালানোর মাধ্যমে সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন তাঁত শিল্পে বাজারজাত করে বিপুল মুনাফা আয় ও লক্ষ কোটি টাকা কর ফাঁকি দিয়ে আসছিল একটি চক্র।

এ বিষয়ে সংবাদ প্রকাশ হলে কৌশল পরিবর্তন করে বেলকুচির কুচক্রী সূতা ব্যবসায়ীরা এ ব্যবসা চালিয়েই যাচ্ছিল।

হঠাৎ বুধবার রাত ৯ টার দিকে বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশের রাস্তা দিয়ে চট্টগ্রাম থেকে আসা ভারতীয় সুতা ভর্তি একটি ক্যাভার্ড ভ্যানে তাঁত শিল্প সমৃদ্ধ তামাই যাচ্ছিল। এ সময় স্থানীয়রা গাড়ি আটকালে চোরাচালানকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ সুতাসহ কাভার্ড ভ্যানটি থানায় নিয়ে আসে।

এরপর গাড়ি থেকে ভারতীয় এসটি গোল্ড ব্র্যান্ডের ১১০ পাউন্ডের ৭৫ কাটুন সুতা উদ্ধার করা হয়। এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মুক্ত/আরআই