২৬ ডিসেম্বর, ২০২৪

চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় অবশেষে মামলা

চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় অবশেষে মামলা

কুমিল্লা চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিতের ঘটনা অবশেষে মামলা দায়ের করা হয়েছে। আবদুল হাইয়ের পাঠানো লিখিত অভিযোগটি আজ বুধবার রাতে মামলা হিসেবে নথিভুক্ত করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

মামলায় দশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতন নামাজ ১০ থেকে ১২জনকে আসামি করা হয়েছে। 

বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত ঘটনা এর আগে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছিল পুলিশ। আটককৃতদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক পাঁচজনের মধ্যে একজনকে আসামি করা হয়েছে। দুজনের নাম সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলায় ২৫ লাখ টাকা চাঁদা দাবি, জুতার মালা পরানোয় ১০০ কোটি টাকার মানহানি এবং মারধরের অভিযোগ করা হয়েছে।

আজ বুধবার রাত আটটা চৌদ্দগ্রাম থানায় মামলাটির রেকর্ড করার হয়েছে। মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি,) আখতারুজ্জামান। তিনি বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ যে পাঁচ জনকে আসামি করেছে, তাদের মধ্যে কুলিয়ারা গ্রামের ইসমাইল হোসেন মজুমদারকে (৪৩) মামলায় এজাহারভুক্ত আসামি করেছেন। আর বাকিদের মধ্যে দুজনকে তিনি সাক্ষী মেনেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে আটককৃতদের মধ্যে কাকে কাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।